নাটোর প্রতিনিধি: দুই মালিক সমিতির দ্বন্দের জেরে পূর্ব ঘোষনা ছাড়াই নাটোর থেকে সকল রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে নাটোর জেলা বাস মালিক সমিতি।
বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, বনলতা ট্রাভেলস নামে নাটোর জেলা বাস মালিক সমিতির একটি বাস বুধবার সন্ধ্যায় সিংড়া বাসষ্ট্রান্ডে যাত্রী নিয়ে ঢাকার উদ্যোশে রওনা হয়।
এসময় শেরকোল এলাকায় বাস থামিয়ে সিংড়া মোটর মালিক সমিতির লোকজন বনলতার তিন বাস শ্রমিককে মারপিট করে।
এর প্রতিবাদে পূর্ব ঘোষনা ছাড়াই আজ সকাল থেকে জেলা বাস মালিক সমিতি তাদের সকল বাস বন্ধ করে দেয়। হঠাৎ করে বাস বন্ধ করার কারনে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষরা।
তবে নাটোর হয়ে অন্য জেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিক মারপিটের কথা অস্বীকার করেছেন নাটোর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম। তিনি জানান, নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারনে বাস বন্ধ রেখে মোটর মালিক সমিতির ওপর দোষ চাপানো হচ্ছে।
হাসান ইমাম জানান, বেশ কয়েক দিন আগে থেকে নাটোর বাস মালিক সমিতি কোন চিঠি বা মৌখিক ভাবে না জানিয়ে হঠাৎ করে বাস দিয়ে যাত্রী পরিবহন করছে। বিষয়টি আমরা নাটোর মালিক সমিতিকে জানিয়েছি, তারা কোন কর্ণপাত করেনি। তাছাড়া আমরা কোন বাস চলাচলে বাধাও প্রদান করিনি।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, দুই সমিতির দ্বন্দের কারনে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উভয় সমিতিকে নিয়ে বসে বিষয়টি মিটমাট করার চেস্টা চলছে।
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা— চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ ...
সব মন্তব্য
No Comments