ডেস্ক রিপোর্ট: অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানের বড় ব্যবধানে হারলো বাংলাাদেশ।
অস্ট্রেলিয়ার ব্রিজবেনে অ্যালান বোর্ডার ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নামা আফগানরা চতুর্থ ওভারের প্রথম বলে উইকেট হারায়। হজরতুল্লাহ জাজাইকে ১৫ রানে থামান বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
দ্বিতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই জুটি ভাঙ্গেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ১৯ বলে ২৭ রান তুলেন গুরবাজ।
আফগানিস্তানের মিডল-অর্ডারে জোড়া আঘাত হানেন তাসকিন ও হাসান। দারউইশ রাসুলকে ১২ রানে তাসকিন ও নাজিবুল্লাহ জাদরানকে ৫ রানে শিকার করেন হাসান। অন্যপ্রান্তে রানের চাকা ঘুড়ানো জাদরানকে ৪৬ রানে থামিয়ে দেন হাসান।
তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন অধিনায়ক মোহাম্মদ নবি। ডেথ ওভারে সাকিব ও তাসকিন ১টি করে উইকেট নিলেও, নবিকে থামানো যায়নি। ১৭ বলে ১টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৪১ রান করেন তিনি। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান পায় আফগানিস্তান।
বল হাতে বাংলাদেশের পক্ষে তাসকিন ৩০ রানে ৩টি, হাসান ২৪ ও সাকিব ৪৬ রানে ২টি করে উইকেট নেন। মুস্তাফিজ ৪ ওভারে ৩০ রান দিয়ে ছিলেন উইকেট শুন্য।
১৬১ রানের টার্গেটে বাংলাদেশের পক্ষে ইনিংস শুরু করেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ। শান্ত ২টি চারে ৯ বলে ১২ রান তুলে প্যাভিলিয়নের পথ ধরেন।
তৃতীয় ওভারে দলীয় ১৯ রানে শান্তর আউটের পর ব্যাটিং ধ্বস নামে বাংলাদেশ ইনিংসে। ৬০ রানে অষ্টম উইকেট হারায় তারা।
এসময় টেস্ট মেজাজে ব্যাট করেছেন মিরাজ। ৩১ বল খেলে ১টি চারে ১৬ রান করেন তিনি। এছাড়া সৌম্য সরকার-সাকিব ১ রান করে, আফিফ হোসেন-ইয়াসির আলি খালি হাতে, নুুরুল হাসান ৮ বলে ১৩ ও তাসকিন ৬ রান করে ফিরেন।
শেষদিকে মোসাদ্দেক হোসেন ৩৩ বলে ২৯ ও মুস্তাফিজুর ১৭ বলে ১০ রান করে বাংলাদেশকে লজ্জাজনক স্কোর থেকে রক্ষা করেন। আফগানদের ফজলহক ফারুকি ৯ রানে ৩ উইকেট নেন।
আগামী ১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ও শেষ ওয়ার্ম-আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে আফগানিস্তান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments