স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সময়ও পুরো জাতিকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলো। শহীদ জিয়া সেদিন নিজের জীবনবাজি রেখে স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে জাগ্রত করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর এই আওয়ামী লীগই গণতন্ত্রের টুটি চেপে ধরে হাজার হাজার তরুণ হত্যা করেছিলো।
তিনি বলেন, গণতন্ত্র একবার ছিনতাই হলে তা পুনরুদ্ধার করা কঠিন। এটিকে ফিরিয়ে আনতে হলে আত্মত্যাগ করতে হয়। আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
শুক্রবার প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে জিয়া প্রজন্ম দল আয়োজিত অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, পিতার যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে প্রতিবেশী রাষ্ট্রের প্রচারণায় দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করেছে। রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তাই বিএনপি কখনও অন্য রাজনৈতিক দলকে ধ্বংস করার চেষ্টা করেনি। বিএনপি সবাইকে নিয়েই দেশ পরিচালনায় বিশ্বাসী। কিন্তু আওয়ামী লীগ চায় এদেশে তারা ছাড়া দেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না। এরা কখনও সহবস্থানে বিশ্বাস করে না। তাই তাদের কোনো বন্ধু নেই। দেশবিদেশ আজ বন্ধুহীন হয়ে পড়েছে এই একদলীয় শাসকগোষ্ঠী আওয়ামী লীগ।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments