ডেস্ক রিপোর্ট: আসন্ন টি-২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন।করোনা মহামারির কারণে ভারতের মাটিতে হচ্ছেনা। তবে আয়োজক হিসেবে থাকছে ভারতই।
বিসিসিআই বলেছে, আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপটি নিজ মাঠের পরিবর্তে ইউএইতে আয়োজনের বিষয়টি তারা বিশ্ব ক্রিকেটের নির্বাহি সংস্থা আইসিসিকে জানিয়ে দিয়েছে।
বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন,‘ বিশ্বকাপ ইউএআইতে আয়োজনের সিদ্ধান্তের বিষয়টি আমরা আইসিসিকে জানিয়ে দিয়েছি। দেশে কোভিড-১৯ অবস্থা ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকায় আমাদের হাতে আর কোন বিকল্প নেই।’
টুর্নামেন্টের ভারতে করোনা সংক্রমণ পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায় টি-২০ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে জুন মাসের শেষ পর্যন্ত বিসিসিআইকে সময় বেঁধে দিয়েছিল আইসিসি।
বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা জানান, টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ওমানে। বাকি ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবু ধাবি ও শারজাহতে। স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) বাকি অংশও অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর-অক্টোবরে ইউএইতে। কোভিডের কারণে গত ৪ মে স্থগিতে হয়ে যায় আইপিএলের এবারের আসর।
গত সপ্তাহে মরুর দেশেই শেষ হয়েছে পিএসএল। অবশ্য আইপিএলের গত আসরও অনুষ্ঠিত হয়েছিল এখানে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments