স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
আজ রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এসব কথা বলেন। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। এ সময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসাকে ধর্ষণ ও হত্যার পর পালিয়ে যাওয়া আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসামি একদিনের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, দ্রুত আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করানো হয়েছে। তিন দিনের মধ্যে সেই টেস্ট সম্পন্ন হয়েছে এবং শনিবার বিকেলে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টও ইতোমধ্যে হাতে এসেছে।
তিনি আরও বলেন, সব তথ্য একসঙ্গে করে চার্জশিট তৈরির কাজ শনিবার রাতের মধ্যে শেষ হয়েছে। আজ আদালতে সেটি দাখিল করা হয়েছে, হয়তো এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আদালতের ছুটি থাকলেও এ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়ে চিফ জাস্টিস চিন্তা করছেন। বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু এই মামলা পরিচালনার জন্য একজন স্পেশাল পিপি নিয়োগ দেওয়া হয়েছে। সবকিছু বিবেচনায় আশা করা যাচ্ছে, আজকের মধ্যেই চার্জশিট দেওয়া হবে এবং খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচার কাজ শেষ হবে।
তিনি বলেন, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। সরকার হিসেবে আইনানুগ ব্যবস্থা ও বিচার নিশ্চিত করা হচ্ছে। তিনি জানান, গত তিন মাসে এ ধরনের প্রতিটি ঘটনায় আসামি গ্রেপ্তারে সফলতা এসেছে। ভবিষ্যতেও এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments