ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ জেলার নাসিরনগরে অবৈধভাবে মজুদ করা খাদ্যবান্ধবের ১৭২ বস্তা সরকারি চালসহ দুই জনকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন উপজেলা সদর বাজারের গৌর মন্দির সংলগ্ন এলাকায় দুই দোকানে অভিযান পরিচালনা করে এই চাল উদ্ধার করেন।
স্থানীয় সূত্র জানায়, সরকার সম্প্রতি হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। নাসিরনগরে প্রায় ১১হাজার উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ রয়েছে। তবে চাল বিতরণ শুরুর আগেই মোতাহারের দোকান ঘর থেকে ১৫০ বস্তা ও রহমত আলীর দোকান ঘর থেকে ২২ বস্তা। সেই সাথে ১৫০ টি খালি বস্তা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়। আটক করা হয় দু’জন শ্রমিককে। আটককৃতরা শ্রমিকরা হলেন নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের শাহ কামাল (৩৮) ও জুয়েল মিয়া (৪০)। আটককৃতদের রাতেই ৩ দিন করে জেল দেয় ভ্রাম্যমান আদালত। পলাতক রয়েছেন দোকানের মালিক মোতাহার মিয়া ও রহমত আলী।
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, আমাদের গুদাম থেকে নিয়মিত ডিলাররা চাল নিয়ে যাচ্ছেন এবং তাদের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কীভাবে এসব সরকারি বস্তা দোকানে এলো, তা দোকানদার ও সংশ্লিষ্ট ডিলাররা ভালো জানবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, আমি এখনই কিছু বলতে পারছি না। অফিসে এসে বিস্তারিত জানাতে পারব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, সরকারী চালগুলো পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। চালগুলো উদ্ধার করে আমাদের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments