ডেস্ক রিপোর্ট: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিল প্রশ্নে রুল শুনানিতে তার আইনজীবি বলেছেন, আপনার আদালতে এমন একজন ব্যক্তির মামলার শুনানি হচ্ছে যিনি বর্তমান বিশ্বের সবচেয়ে সম্মানিত ব্যক্তি নোবেল জিয়ী ড. মুহাম্মদ ইউনূস। সরকারও মনে করে তিনি সরকার ও বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পাল্টে দিতে পারেন।খবর আমাদের সময়. কম
আইনজীবি ব্যারিষ্টার আল মামুন আরও বলেন, ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা হওয়ায় জাতিসংঘও এ মামলার বিচার পর্যবেক্ষণ করছে।
সোমবার ৭আগষ্ট বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি সাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চের রুল শুনানিতে তিনি একথা বলেন।
আদালতে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, আগের এক আদেশে মতামতে একটি ভুল ছিল। তাই আমরা আপনার আদালতে ন্যায় বিচার না পাওয়ার শঙ্কার কথা বলেছিলাম। কিন্তু আপিল বিভাগ বলেছেন, আপনার আদালত আগে যেহেতু এই মামলা শুনেছেন এ কারনে আপনার আদালতে পাঠিয়েছেন।
তখন হাইকোর্ট বলেন, আপনি তো আমাদরে বেঞ্চে না পাঠানোর জন্য রিভিউ করতে পারতেন। আপিল বিভাগ না পাঠালে আমরা শুনানির দিন নির্ধারন করতাম না।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments