কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় র্যাব-৮এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ মো.রুবেল হাওলাদার (২৮) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছেন। গোপন সংবাদের ভিক্তিতে সোমবার রাতে উপজেলার মহিপুরের ইউনিয়নের আজিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতাকৃত রুবেল ওই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের মো.সেলিম হাওলাদার পুত্র। সে এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবা ক্রয় ও বিক্রয় করে আসছে। তাকে ইয়াবাসহ মহিপুর থানায় হস্থানান্তর করা হয়েছে বলে র্যাব-৮ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, র্যাবের হাতে মাদকসহ আটক হওয়া আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে বলে তিনি জানিয়েছেন।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
সব মন্তব্য
No Comments