অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলায় কালেমা খচিত সাদা পতাকা বহন করে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ, ধর্মীয় চেতনা এবং কালেমার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
শুক্রবার (৩ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ‘সদরপুর সর্বস্তরের মুসলিম জনতা’র ব্যানারে উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচি শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা যায়, মিছিলে বিভিন্ন বয়সী প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে কালেমা খচিত সাদা পতাকা ও ধর্মীয় বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়। এ সময় ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্য রক্ষার পক্ষে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমির হোসেন। তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে কালেমা খচিত পতাকার অবমাননার অভিযোগ উঠেছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পৃক্ত এ ধরনের প্রতীক কোনোভাবেই অবমাননা করা উচিত নয়।”
কর্মসূচির অন্যতম আয়োজক মুফতি মোহাম্মদ জাকির হুসাইন ফরিদী বলেন, “এই আয়োজন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমাদের লক্ষ্য হচ্ছে ইসলামের মৌলিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং কালেমার তাৎপর্য মানুষের কাছে তুলে ধরা। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ ধর্মীয় সচেতনতা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে।”
এদিকে, কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তবে কেউ কেউ মনে করেন, ধর্মীয় অনুভূতির প্রকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখার বিষয়টিও সমানভাবে গুরুত্ব পাওয়া উচিত। বক্তব্য দেওয়ার সময় ধর্মীয় বক্তব্যের বাহিরে কেউ যেনো কাউকে আঘাত দিয়ে কখনও কথা না বলে সে বিষয়টিও তুলে ধরেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments