স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন নৌ-রুটে লঞ্চ ও যাত্রীবাহী নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ নৌ-রুটে এই সিদ্ধান্ত কার্যকর করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, রাতের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় বরিশাল নদীবন্দরসহ বিভিন্ন ঘাটে যাত্রীদের ভোগান্তি দেখা দেয়। অনেক যাত্রী গন্তব্যে যেতে না পেরে ঘাট এলাকায় অপেক্ষা করতে থাকেন।
কর্তৃপক্ষ জানায়, কুয়াশা কেটে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে। এ সময় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঘাট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে প্রায়ই নৌপথে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখতে হয়। এতে করে অভ্যন্তরীণ নৌপথে যাতায়াতে বিঘ্ন ঘটে।
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
সব মন্তব্য
No Comments