মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে জেলে নৌকা উল্টে গিয়ে শামসুল হক আকন (৫০) নামে এক জেলের মৃত্যু হয় । নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে অবহিত করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে, পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেন। শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার গজারিয়া নদীতে মাছ শিকারের সময় ঝড়ের কবলে পড়ে একটি জেলে নৌকা ডুবে যায়। পরবর্তীতে বেলা ১১ টার দিকে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত শামসুল হক আকন চরএককরিয়া গ্ৰামের আব্দুল জলিল আকনের ছেলে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুননবী নিহতের বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে লাশ দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
সব মন্তব্য
No Comments