বিজয় রায়,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈলে গত ১৯ জানুয়ারি রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে মাদকসহ আটক করেছে থানা পুলিশ।
অপরদিকে ১জন কে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের জেল দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মহল বাড়ি গ্রামের রাশেদের পুত্র সাগর ( ২২) কে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুঁই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সজিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।
অপর দিকে পুলিশ পৃথক একি দিনে পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে. ইয়াবা ট্যাবলেট ও গাজা সহ দুজনকে আটক করতে সক্ষম হয়েছে.।
আটককৃতদের নামে নিয়মিতভাবে মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।
আটকৃরা হলেন. নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর গ্রামের আতাউর রহমানের পুত্র আরমান আলী (১৯) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
অন্যদিকে বাঁচোর ইউনিয়নের বাজেবক্সা গ্রামের মৃত রঞ্জিত কুমারের ছেলে শান্ত কুমারকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। এই নিয়মিত মাদক দ্রব্য বিশেষ অভিযানটি পরিচালনা করা হয় মধ্যরাতে।
এই ব্যাপারে ওসি আরশেদুল হক জানান.. মাদকের বিষয়ে আমরা কঠোর সোচ্চার..
এই অভিযান পরবর্তীতে চলমান থাকবে.. আটকৃত শান্ত কুমার এর নামে রানীশংকৈল থানার মামলা নাম্বার ০৮,তাং-১৯/০১/২০২৫,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)..ও অপর আসামী আরমান আলীর বিরুদ্ধে রাণীশংকৈল থানার মামলা নাম্বার -০৯, তাং,১৯/০১/২০২৫ ধারা - মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(১) সারনি১০(ক) মামলা রুজু করে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments