সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর প্রতাপপুর ও বিছনাকান্দি বিওপি'র অভিযানো ১ কোটি ৮০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
সিলেট ৪৮ বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ও মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ভারতীয় শাড়ী ৩৬৯ টি, লেহেঙ্গা-০৭ টি, সানগ্লাস-৪,০৯৯ পিস, চিনি-১৬,৪০০ কেজি, আপেল-২,৮৫০ কেজি, মহিষ-০৯ টি, গরু-৪৩ টি, বিডি-৯৮০ প্যাকেট এবং বাংলাদেশী রসুন-৮৮০ কেজি, ডিআই পিকআপ-০১ টি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা-০৭ টিসহ অন্যান্য মালামাল আটক করে। যার আনুমানিক বাজার মূল্য-১,৭৯,৮০,২৫০.০০ (এক কোটি উনআশি লক্ষ আশি হাজার দুইশত পঞ্চাশ) টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন,সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments