স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম চলছে। গতকাল বিকাল ৩ টা থেকে জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা স্বশরীরে জাসদ কার্যালয়ে এসে বা অনলাইনে দল নির্ধারিত ৫ হাজার টাকা ফি দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগহ করেন।
আজ রবিবার দ্বিতীয় দিনে সকাল ১১ টা থেকে জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম চলছে।
বিকাল ৪ টা পর্যন্ত গতকাল ও আজ মিলিয়ে ২৫৩ জন জাসদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ যারা জাসদ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজবাড়ী-২ আসনের জন্য সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জন্য এড. আখতার হোসেন সাঈদ, কুষ্টিয়া-৩ আসনের জন্য গোলাম মোহসীন, ঢাকা-১৩ আসনের জন্য এড. আলী আশরাফ খান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জন্য মাহিন আহমেদ, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জন্য জাহিদুল আলম, রংপুর-১ আসনের জন্য এড. মোস্তাফিজার রহমান বুলু, সিরাজগঞ্জ-৪ আসনের জন্য মোস্তফা কামাল বকুল, সিরাজগঞ্জ-৬ আসনের জন্য জনাব মোজাম্মেল হক।
আজ রাত ৮ টা পর্যন্ত এবং আগামীকাল সারাদিন জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম চলবে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments