মোংলা থেকে মোঃ নূর আলমঃ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামের একটি বানিজ্যিক জাহাজ। ১৩ রবিবার সকাল ১১ টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে বাংলাদেশী পতাকাবাহী ওই বানিজ্যিক জাহাজটি।
বানিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, গত ২৪ জুলাই ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্রগ্রাম বন্দরে ১৮ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে লাইটারযোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে রবিবার মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে এমভি বসুন্ধরা ইমপ্রেস। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছনো হবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ার উল আজিম বলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ¦ালানি কয়লা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা খালাস করে বিদ্যুৎ কেন্দ্রে নেয়ার প্রক্রিয়া চলছে। এর আগে গত ১২ জুলাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে লাইবেরিয়ার পতাকাবাহী এমভি পানাগিয়া কানালার।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments