স্টাফ রিপোর্টার: অবশেষে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত পাঁচ ধাপে দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপ ২৭ মে। এর মধ্যে প্রথম দুই ধাপ রমজানের আগেই শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ৮১৫টি এবং দ্বিতীয় ধাপে ৭২৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হতে পারে। সব মিলিয়ে প্রথম তিন ধাপে ২ হাজার থেকে আড়াই হাজার ইউপিতে নির্বাচন করার লক্ষ্য রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে কমিশন সাত ধাপে নির্বাচনের প্রাথমিক পরিকল্পনা করেছিল যেখানে ১২ নভেম্বর থেকে ভোট শুরুর কথা ছিল। তবে স্কুলের বার্ষিক পরীক্ষা, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততা এবং সরকারের ১৮০ দিনের কর্মসূচির কারণে সরকার জানুয়ারি থেকে নির্বাচন শুরু করার পক্ষে মত দেয়। পরে কমিশন তা পুনর্বিবেচনা করে পাঁচ ধাপের নতুন রোডম্যাপ চূড়ান্ত করে।
ইসি জানিয়েছে, ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ও নির্বাচনযোগ্য ইউপিগুলোতে পর্যায়ক্রমে এই ভোট অনুষ্ঠিত হবে এবং কমিশন ৬ জুনের মধ্যে সব ধাপের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।
*খোকন মিয়া, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি বাতিলের দাবিতে দিনব্যাপী অনশন শ ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তবে বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপ ...
ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে।তিনি বলেন, ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১২ অক্টোবর ২০২৬ খ্রি. রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার থে ...
সব মন্তব্য
No Comments