আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: জেলার শ্রীবরদী উপজেলায় মথুরাদি এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাদি এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রুহুল রাইস মিলে অবৈধভাবে চাল মজুতের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামবাসী মিলে রাইস মিলে অবৈধভাবে সংরক্ষিত সরকারি চাল আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩৮০ বস্তা চাল জব্দ করেন এবং মিলের গোডাউনটি সিলগালা করে দেন।
পরে উদ্ধারকৃত চাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান কবিরের জিম্মায় রাখা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুতের ঘটনায় তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সব মন্তব্য
No Comments