মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো ভাই সিহাব (৯ ) ও সোহান (৮ ) নামের দুই জন পানিতে ডুবে মারা গেছে।
শুক্রবার (৪ জুলাই ) সকালে উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নে ছোট লাহিড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মাদ্রাসা ছাত্র সিহাব হোসেন ও সোহান উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামের দবিরুল ইসলাম ও সফিরুল ইসলাম এর ছেলে। দুই জনেই লাহিড়ী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, সকালে সিহাব ও সোহান তার দাদীর সাথে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গিয়ে বাড়ির পার্শ্বে পুকুরের পাড়ে খেলতেছিল। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান সিয়াম। তাকে বাঁচাতে পুকুরে ঝাপ দেন সোহান আলী। পরে দুজনের লাশ উদ্ধার করা হয়।
পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য পেরোলি বেগম বলেন, ছেলে দুটিকে পুকুরের পানিতে দেখে চিৎকার চেঁচামেচি করলে আশে-পাশের মানুষ জন ছুটে আসে। দীর্ঘক্ষণ স্থানীয় লোকজন চেষ্টা করার পর দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করে। পরিবার দুটিতে এখন শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments