মোঃ সাইফুল্লাহ ঢালী: সাভারে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি তৈরি পোশাক কারখানার ২৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান।এর আগে রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন তিনি।গ্রেপ্তারকৃতরা হলেন—শহিদুল ইসলাম,সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরহাদ হোসেন।তাদের মধ্যে শহিদুল ডাকাত দলের সরদার। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টস থেকে ডিবি পুলিশ পরিচয়ে জোরপূর্বক ২৫ লক্ষ টাকা নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করেন কারখানা কর্তৃপক্ষ। এরপরই ছায়া তদন্তে নামে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ ঘটনায় জড়িত ৯ জনকে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে মধ্যে ৫ লক্ষ টাকা, ওয়াকিটকি, খেলনা পিস্তল, র্যাবের পোশাক, হ্যাণ্ডকাফ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান বলেন, ডাকাতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতি হওয়া আরও ২০ লক্ষ টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments