এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স আয়োজিত সংলাপ
স্টাফ রিপোর্টার: শ্রমিকদের রেশনসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা ভবিষ্যৎ সরকারের নৈতিক দায়িত্ব বলে মনে করেন বিশিষ্টজনেরা। তারা দেশের ভবিষ্যৎ উৎপাদন ও অর্থনৈতিক উন্নয়নের সার্থে ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন প্রণয়ন ও কার্যকর করার বিষয়ে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতিশ্রুতি দাবি করেছেন।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স-বাংলাদেশ কমিটির আয়োজিত ‘জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন ও শ্রমিকের প্রত্যাশা’ শীর্ষক জাতীয় সংলাপে এ দাবি তুলে ধরেন তারা। জোটের আহ্ববায়ক কাজী রুহুল আমিনের সভাপতিত্বে সংলাপে ধারনাপত্র পাঠ করেন সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন। সংলাপে বক্তৃতা করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)’র নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমি, আফোয়া ইন্টারন্যাশনাল স্টিয়ারিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ইদ্রিস আলী, গার্মেন্টস লেবার কংগ্রেসের সভাপতি শামীমা আক্তার, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আরাফাত জাকারিয়া সঞ্চয়, বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খুশবু আহাম্মেদ রানা, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মুনির হোসেন, গ্রিনবাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, জোটের নারী কমিটির আহ্বায়ক রাসিদা আক্তার প্রমূখ।
বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রমিক আন্দলোন শুধুমাত্র মজুরির আন্দলোন নয় শ্রমিকদের সম্মান, মর্যাদা ও অধীকারের আন্দলোন। শ্রমিকদের প্রত্যাশার সময় শেষ, এখন তাদের ভূমিকা রাখতে হবে। প্রত্যেক শ্রমিকের কাছে একটি নির্দ্দিষ্ট বক্তব্য থাকতে হবে। যারা পরিবর্তন চায় তাদেরকে একটি মডেল তৈরী করতে হবে এবং শক্তি প্রদর্শন করতে হবে। সকলকে মনে রাখতে হবে, শ্রমিকদের ইস্যু একটি জাতীয় ইস্যু। এই নির্বাচনে আমরা দাবি নিয়ে প্রার্থীদের কাছে যাচ্ছি, ৫ বছর পরে জবাবদিহি করতে হবে।
সংলাপে অধ্যাপক এম এম আকাশ বলেন, অধিকার আদায়ে শ্রমিকদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে। এশিয়ার সকল গার্মেন্টস সরবরাহকারী দেশের শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে, যাতে ব্রান্ড তাদের সুবিধা মতো অর্ডার এক দেশ থেকে অন্য সরিয়ে নিতে না পারে। পরিবর্তন আনতে খুব বেশী দরকার নেই মাত্র ৪ লক্ষ শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে পথে নামলেই একটি বড় পরিবর্তন আনা সম্ভব। তাই শ্রমিকদেরই আওয়াজ তুলতে হবে।
সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, সম্পদের সুসম বন্টন না হলে মানুষকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। এ জন্য ন্যুনতম মজুরির দাবি লড়াই করে আদায় করতে হবে। ট্রেড ইউনিয়ন সংগঠনের কোনো বিকল্প নাই, তাই ট্রেড ইউনিয়নকে শক্তিশারী করতে হবে। আমরা বামপন্থীরা আপনাদের সাথে আছি।
স্টাফ রিপোর্টার: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সংবিধানে তত্ত্বাবধ ...
ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট, আনকপস ২০২৬-এ ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ গঠনের আহ ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানে মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালাবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গ ...
সব মন্তব্য
No Comments