ডেস্ক রিপোর্ট: নতুন করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্যপদ পেল আরও ৩টি দেশ। এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্টকে সহযোগী সদস্যের মর্যাদা দিয়েছে আইসিসি। গতরাতে বার্মিংহামে নিজেদের বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি।
এশিয়ার ২৪ এবং ২৫তম দেশ হিসেবে আইসিসির সদস্যপদ পেল যথাক্রমে- কম্বোডিয়া ও উজবেকিস্তান। আর আফ্রিকার ২১তম দেশ হিসেবে সদস্যপদ পেয়েছে আইভরি কোস্ট। নতুন করে তিনটি দেশ সদস্যপদ পাওয়ায় আইসিসির মোট সদস্য সংখ্যা এখন ১০৮টি। এরমধ্যে পূর্ণ সদস্য ১২টি। আর সহযোগী সদস্য ৯৬টি।
পূর্ণ সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। আগে আইসিসির সদস্য ছিল ১০৫টি দেশ। আইসিসির সদস্যপদ পেতে আবেদন করেছিলো ইউক্রেন। তাতে এখনও সাড়া দেয়নি আইসিসি।
এদিকে, ২০২১ সালের বার্ষিক সাধারণ সভায় রাশিয়ার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছিলো আইসিসি। শর্ত পূরণ করতে না পারায় রাশিয়ার সদস্যপদ কেড়ে নিয়েছে আইসিসি।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments