স্টাফ রিপোর্টার: সংবিধান সংস্কার পরিষদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করেন, তাহলে জামায়াতের সদস্যরাও কোনো ধরনের শপথ নেবেন না।
মঙ্গলবার সকালে এক প্রতিক্রিয়ায় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ কথা জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংবিধান সংশোধনের আগে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের সুযোগ না থাকায় যে জটিলতা তৈরি হয়েছে, তা নিরসন হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, সংবিধান সংশোধনের পূর্বে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিধান কার্যকর না থাকায় বিএনপির সংসদ সদস্যরা ওই পরিষদে শপথ নেননি। শপথ অনুষ্ঠানের শুরুতেই দলীয় অবস্থান ব্যাখ্যা করেন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংস্কার ইস্যুতে বড় দলগুলোর অবস্থান ভবিষ্যৎ সংসদীয় কার্যক্রম ও আন্তদলীয় সমঝোতার ওপর প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments