ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারা নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদেরকে পুনর্বাসনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩ ফেব্রুয়ারি প্রদত্ত বিবৃতিতে বলেন,
“জুলাই ২০২৪ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা কর্মসূচি পালন করেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও নিজস্ব মতামত তুলে ধরে প্রবাসীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। মধ্যপ্রাচ্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীগণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। তারা এক পর্যায়ে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য রেমিট্যান্স বন্ধের কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনরত অনেক প্রবাসীকে গ্রেফতার করা হয় এবং রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে সাজা দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশে আওয়ামী লীগের দোসররা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্তদের তালিকা করে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে এবং তাদের অনেককে গ্রেফতার করার পর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
তিনি আরও বলেন, স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে কয়েকশত প্রবাসী মুক্ত হয়ে বাংলাদেশে ফেরত আসতে সক্ষম হন। এ সব প্রবাসীগণ অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের আন্দোলন দেশে-বিদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করে। তারা যেহেতু আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই তাদের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তিনি বলেন, যারা বিদেশ যেতে চান, তাদেরকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা, যাদের দেশে চাকরি দেওয়ার সুযোগ আছে, যোগ্যতানুযায়ী তাদের চাকরির ব্যবস্থা করা, যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে আর্থিক সহযোগিতা করে ব্যবসার সুযোগ করে দেওয়া ও বয়স্কদের বিভিন্ন প্রকার সরকারি ভাতার আওতায় এনে পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মশিয়ূর রহমান যাদু মিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা থেকে সফল রাজনৈতিক নেতায় রূপান ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী—জনতার অভ্যূত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় স ...
সব মন্তব্য
No Comments