স্টাফ রিপোটার: রাজধানীর উত্তরায় বাস রেপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন দিয়ে বক্সগার্ডার ওঠানোর সময় যাত্রীবাহী একটি প্রাইভেটকারের ওপর পড়লে ৫ জন নিহত হয়েছে।সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছে ২ জন। প্রাইভেটকারটিতে ৬ জনের মতো যাত্রী ছিলেন। এরা সবাই একই পরিবারের সদস্য বলে উত্তরা পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান।
জানাযায়, প্রাইভেট কারের ভিতরে রুবেল (৫০), ঝর্না (২৮), দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২) গাড়ির ভিতরে চাপা রয়েছে। এদের সবাই মারা গেছেন । গাড়িতে থাকা হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামের ২ জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস এর মাধ্যমে গাড়ির ভিতরে চাপা পড়াদের উদ্ধার করেছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments