ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি '২৫) বাসদ বামজোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মাদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী পত্রিকায় পাঠানো এক বিবৃতিতে গণহত্যায় ইন্ধন দাতা মাহমুদুর রহমানকে একুশে পদক প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে উম্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে লাখো জনতার মিছিলে গুলিবর্ষণের মূল ইন্ধন দাতা ছিলেন তৎকালীন সরকারের জ্বালানী উপদেষ্টা অবৈধ এশিয়া এনার্জির দালাল মাহমুদুর রহমান। সেদিন গুলিতে ৩ জন শহীদ হন এবং দুই শতাধিক স্থানীয় জনগণ আহত ও পঙ্গুত্ব বরণ করেন। গণহত্যাকারী এবং ভূঁইফোড় কোম্পানি এশিয়া এনার্জির দালাল মাহমুদুর রহমানকে একুশে পদক প্রদানের জন্য নির্বাচন পদকের মর্যাদাকেই ক্ষুন্ন করবে।
নেতৃবৃন্দ বলেন, " জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে তার সাথে গণহত্যার ইন্ধনদাতা কাউকে একুশের পদকের জন্য মনোনয়ন সাংঘর্ষিক। তাই, নেতৃবৃন্দ অনতিবিলম্বে মাহমুদুর রহমানকে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments