ফরিদপুর অফিস: পদ্মা নদীর শরীয়তপুর টার্নিংয়ে যাত্রীবাহী ফেরী বেগম রোকেয়া ও সুফিয়া কামালের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন । এতে আরো ১০ জন আহত হয়।সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে।
জানাগেছে, শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি রুটের শরীয়তপুরের জাজিরার কাছে মধ্যরাত ৩টার দিকে যাত্রীবাহী ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড বেগে এ সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় ফেরি দুটির একাংশ। এক গাড়িচালক চালক পদ্মায় ছিটকে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন।
সুফিযা কামাল ফেরির মাস্টার মোহাম্মদ হাসান বলেন, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় টার্নিংয়ে নিয়ন্ত্রণ করা যায়নি।
যাত্রীরা জানিয়েছেন অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে এ রুটে ছয়টি ফেরি চলাচল করছে। দুর্ঘটনা কবলিত ফেরিতে অর্ধশতাধিক যান এবং দুই শতাধিক যাত্রী ছিল।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments