বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও এক কর্মচারীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় ১৫ সেপ্টেম্বর বকশীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
ভুক্তভোগীরা হলেন- বকশীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন ও কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হাবিব। অভিযুক্ত হলেন- বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের মো. ইদ্রিছ আলীর সন্তান মো. রাজ্জাক মিয়াসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন।সাধারন ডায়েরীতে উল্লেখ করা হয়- গত ২৫ আগস্ট দুপুর তিনটার সময় বকশীগঞ্জ পৌরসভার সামনে এন এম উচ্চ বিদ্যালয়ে অবস্থান কর ছিলেন নুরুল আমিন ও দেলোয়ার হাবিব। এমন সময় রাজ্জাক মিয়াসহ ৪-৫জন এসে তাদের দুইজনকে বকশীগঞ্জ থেকে চলে যাবার হুমকি দেন। যদি তারা চলে না যায় তাহলে তাদেরকে হত্যার হুমকি দেয়া হয়।
এছাড়াও হামলা ও মিথ্যা মামলার হুমকি দেন অভিযুক্তরা। এমন অবস্থায় নুরুল আমিন ও দেলোয়ার হাবিব প্রান ভয়ে আছেন বলে উল্লেখ্য করা হয় সাধারন ডায়েরীতে। অভিযুক্ত রাজ্জাক মিয়া মোবাইল ফোনে বলেন- আমাকে বকশীগঞ্জ পৌরসভায় চাকরি দেয়ার প্রলোভন দেখানো হয়। আমি নুরুল আমিনকে সাড়ে৪ লাখ টাকা দেয় অনেক আগে। সে চাকরিও দিচ্ছিলো না। আমার টাকাও ফেরত দিচ্ছিলো না।
পরে আমি বিভিন্ন মাধ্যমে তার কাছে টাকা চাই এবং আজ পর্যন্ত তার কাছে আমি সরাসরি টাকা চাইনি। উপজেলা প্রশাসনকে একটি লিখিত অভিযোগ করি। এসব বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান-আদালতের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments