টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বঙ্গবন্ধুর আগমনের সময় স্মৃতি বিজড়িত স্থান চিহ্নিতকরণ ও সংরক্ষণের একটি প্রস্তরফলক উদ্বোধন করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলার সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ভবন সংলগ্ন স্থানে এই স্মৃতি স্মারক স্থাপন কার্য অনুষ্ঠিত হয়। এর আগে গয়হাটা কলিয়া এলাকায় একটি নতুন সেতু উদ্বোধন করা হয় এবং পরবর্তীতে নাগরপুর মহিলা কলেজ ভবনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন এমপি টিটু।
এতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম শিপ্রা, আ.লীগ সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল, অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ, ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজ রানা এমবি, নাগরপুর প্রেসক্লাব সদস্য আব্দুল্লাহ খিজির, খালেদ মাহমুদ সুজন, ইউসুফ হোসেন লেনিন সহ উপজেলা আ.লীগ অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments