ডেস্ক রিপোর্ট: দেশের জার্সিতে গোলের বিচারে লিয়োনেল মেসিকে হয়তো টপকে গিয়েছেন, কিন্তু তাতে একটুও তুলনায় যেতে রাজি নন সুনীল ছেত্রী। ভারতীয় দলের অধিনায়ক জানালেন, তিনি মেসির অনুরাগী হয়েই থাকতে চান।
ভারতীয় ফুটবলের ওয়েবসাইটে সুনীল বলেছেন, “অনেক কথা হচ্ছে এটা নিয়ে। আমার পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেখছি। সবাইকে একই কথা বলছি। সত্যিটা হল এটাই, আমাদের দু’জনের মধ্যে কোনও তুলনাই হয় না। গোটা বিশ্বের বাকিদের মতোই আমিও ওর সমর্থক।”
কোনওদিন মেসির সঙ্গে দেখা হয়ে গেলে কী করবেন? সুনীলের সাফ উত্তর, “গিয়ে হাত বাড়িয়ে অভিবাদন জানিয়ে বলব, আমি সুনীল ছেত্রী, আমি তোমার সমর্থক। ব্যস, ওটুকুই। ওকে সমস্যায় ফেলব না। ওর সঙ্গে দেখা করতে পারলে ভাল লাগবে। না পারলেও ক্ষতি নেই। দুঃখ পেলে আমি মেসির ভিডিয়ো দেখি। খুশি হয়ে যাই। তাই ওর সঙ্গে দেখা হলে হাত মেলাব।”
সুনীল আরও জানিয়েছেন, যতদিন ফুটবল খেলবেন ততদিন নিজের সংখ্যার দিকে মন দিতে চান না। তাঁর কথায়, “খেলাধুলো ছেড়ে দিলে সংখ্যা নিয়ে ভাবা যাবে। কেউ আমার থেকে বেশি ম্যাচ খেলেনি বা আমার থেকে বেশি গোল করেনি, এটা শুনে আমি গর্বিত। কিন্তু এসব নিয়ে বেশি ভাবতে চাই না।”-আনন্দ বাজার
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments