সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ পারিবারিক, সামাজিকভাবে নারী, পুরুষের মাঝে ন্যায্যতা, বৈষম্যহীনতা এবং মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষে জামালপুরে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় জেন্ডার সমতা বিষয়ক ফোকাল ব্যক্তিদের দিনব্যপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মূখ্য আলোচক ছিলেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক কামরুন্নাহার।
সোমবার (৪ অক্টোবর) কেন্দুয়া কালিবাড়ি সিডস কর্মসূচির কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘের এসডিএইচসি প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, সিডস কর্মসূচির ইআই কর্মকর্তা কৃষিবিদ মজিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে কর্মএলকার ২০ জন নারী ফোকাল ব্যক্তি অংশ নেন।
প্রশিক্ষণে জেন্ডার বিষয় বিশ্লেষণমূলক আলোচনা হয়। এতে নারীর ক্ষমতায়ন, পরিবার ও সমাজের উন্নয়নে জেন্ডার সমতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ, নারী, শিশু নির্যাতন প্রতিরোধসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে আলোচনা করা হয়। এ প্রশিক্ষণ জামালপুর সদর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় নির্বাচিত ফোকাল ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
উল্লেখ, নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির আওতায় ২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments