আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী বাজার সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩শত বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) ভোর রাতে এই অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারী উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।
থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে চারটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এর নির্দেশে এসআই শফিকুল ইসলাম এবং এএসআই শামছুল হক সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে আনোয়ার হোসেনকে আমদানী নিষিদ্ধ ভারতীয় তিনশত বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মুল্য প্রায় তিন লক্ষ টাকা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদককারবারি
আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সাথে মাদক নির্মুলে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments