ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক আজ কমিটির সভাপতি রওশন আরা মান্নান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোঃ ছলিম উদ্দীন তরফদার, সৈয়দ আবু হোসেন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ৬ষ্ঠ হতে ১৪তম সভা পর্যন্ত গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
বৈঠকে সড়ক, মহাসড়কের যানজট ও দুর্ঘটনারোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং মোটর সাইকেল ও নসিমন-করিমন বন্ধের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে বিশেষ কিছু কোম্পানি/ঠিকাদারী প্রতিষ্ঠানের বার বার কাজ পাওয়া বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে আকাশ পথের যাত্রীদের যাতায়াতে হয়রানিরোধে ঢাকা বিমান বন্দর সড়ক যানজটমুক্ত অথবা ডাইভারশন রাস্তার ব্যবস্থা রাখার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে ছাত্রছাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে মহাসড়হকের পাশে অবস্থিত স্কুল ও কলেজের সামনে জেব্রা ক্রসিং এবং সিগন্যালের ব্যবস্থা চালুকরণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
এছাড়া, ঢাকা শহরের যানজট নিরসনে অবৈধ রাইড শেয়ারিং বন্ধে চালকদের নির্ধারিত পোশাকের ব্যবস্থা চালুকরণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিআরটিএ ও বিআরটিসি এর চেয়ারম্যানদ্বয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালকদ্বয়, ঢাকা বিআরটি কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিন ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।বঙ্গভবন সূত্র জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তাঁর বাসভবন ও কার্যালয় বঙ্গভবন সূত্র জানিয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছ ...
সব মন্তব্য
No Comments