ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইকবাল চৌধুরী নাসিরনগর উপজেলা সদরে সংবাদ সম্মেলন করেছেন। দুপুর ২টায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, দীর্ঘ ১১ বছর উপজেলা বিএনপি’র সভাপতি ছিলাম। আমি যখন জেলা বিএনপি’র সদস্য তখন উপজেলা বিএপি’র সভাপতি আমাকে বহিস্কার করেন, যা হাস্যকর। আমি এখন কোনো দল নয়।
জনগণের ভালোবাসা ও সমর্থনে যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের প্রতিটি ইউনিয়নকে পরিকল্পিতভাবে আধুনিকায়ন করবো। নাসিরনগরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। তিনি আরও বলেন, উন্নত ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্য সেবার পরিধি বিস্তৃত করা এবং যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে তার প্রধান অগ্রাধিকার। সেই লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, একটি সম্প্রদায়ের লোকজনকে নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এমন হলে ভোটের পরিবেশ নষ্ট হবে। তবে আমি তাদের পাশে আছি। এ সরকার চাচ্ছে সুষ্ঠু ভোট হবে। আমি আশাবাদী যে সবাই নির্বিঘেœ ভোট দিতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলএইচসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী, নাসিরনগর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন ঠাকুর, ব্যারিস্টার জেরিন চৌধুরী, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানী জিএম শাহনেওয়াজ চৌধুরী, ব্যবসায়ী ওয়াজ্জিল চৌধুরী প্রমুখ। সাংবাদিক সম্মেলনে জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মোঃ ইকবাল চৌধুরী নাসিরনগর উপজেলার বুড়িশ^র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে টানা চারবার নিবার্চিত হন। ২০২৫ সালসহ একাধিকার শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার পেয়েছেন। ২৯ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: একসময় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম কেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ‘টাউন থিয়েটার’। নাট্যচর্চার পাশাপাশি পরবর্তী সময়ে এটি সিনেমা প্রদর্শনের জন্যও পরিচিতি লাভ করে। তবে সময়ের প ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
সব মন্তব্য
No Comments