বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি : নাটোরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ৭টি উপজেলার ৭টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচন ২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ অক্টবর সকাল ৯টা থেকে বেলা ২ টা পর্যন্ত মোট ১৪ টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে বেসরকারি ফলাফলে জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলী লীগ মনোনীত প্রার্থী সাজেদুর রহমান খান (চশমা মার্কা) ৫৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টি মনোনীত নুরুন্নবী মৃধা (ঘোড়া মার্কা) পেয়েছেন ২৩৯ ভোট।
এছাড়া সাধারণ সদস্য পদে নাটোর সদরে আলী আকবর, বাগাতিপাড়া থেকে রেজাউল করিম, বড়াইগ্রাম থেকে শাহ আলম, লালপুর থেকে মতিউর রহমান মতি, সিংড়া উপজেলা থেকে সরফরাজ নেওয়াজ বাবু, নলডাঙ্গা থেকে সোহরাব হোসেন সোহাগ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্য বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে লাভলী ইয়াসমিন ও হুমাইয়া আরা জাহান। এদিকে গুরুদাসপুর বুথে মেহেদী হাসান ৩৩ ভোট ও একই সমান ৩৩ ভোট পেয়ে নাসিরুজ্জামান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত লটারীতে মেহেদী হাসান বেসরকারিভাবে বিজয়ী হন।
নির্বাচনে চেয়ারম্যান পদ ছাড়াও সাধারণ সদস্য পদে ৩৩ জন, সংরক্ষিত আসনে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। নির্বাচনে মোট ৬১৪ জন পুরুষ ও ১৯২ নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোট পরেছে ৭৭৬ টি।
অনিক রায়, ফরিদপুর অফিস: একসময় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম কেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ‘টাউন থিয়েটার’। নাট্যচর্চার পাশাপাশি পরবর্তী সময়ে এটি সিনেমা প্রদর্শনের জন্যও পরিচিতি লাভ করে। তবে সময়ের প ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
সব মন্তব্য
No Comments