স্টাফ রিপোর্টার: বর্তমান সময়ে মানুষের জীবনে মানসিক চাপ, উদ্বেগ, বিষন্নতা একটি সাধারণ সমস্যা। বিষন্নতা ও উদ্বেগের ফলে মানুষ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যে আসক্ত হয়ে পড়ছে যা পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়ে। বর্তমানে মাদক নিরাময়ে ব্যক্তি বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করছে এবং পরিবারের সহযোগীতা ও সচেতনতার অভাবে ক্লায়েন্ট বারবার পূর্বের অবস্থায় ফিরে যায়। আজ রবিবার (২৫ শে মে) সকাল ১১ টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভা কক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে ‘রিল্যাপ্স প্রকিরোধে পরিবারের ভুমিকা’ শীর্ষক সভায় এসব কথা বলেন বক্তারা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইকোলজিষ্ট ডা. মোঃ আখতারুজ্জামান সেলিম। এসময় তিনি বলেন-রিল্যাপ্স প্রতিরোধে পরিবারের সদস্যরা যদি সমালোচনার পরিবর্তে ভালোবাসা এবং সহানুভুতির মাধ্যমে ক্লায়েন্টের পাশে থাকে এবং ক্লায়েন্টের স্বাস্থ্যকর রুটিন অনুসরনে সহায়তা করে তবে রিল্যাপ্স প্রতিরোধে সহায়ক ভুমিকা রাখতে সক্ষম হবে। তিনি আরো বলেন, রিল্যাপ্স প্রতিরোধে পরিবারের প্রধান দায়িত্ব হলো রিল্যাপ্সের লক্ষনগুলো পর্যবেক্ষনের মাধ্যমে সুনিদ্দিষ্টভাবে চিহ্নিত করে ফলোআপ সেশনে উৎসাহিত করা। এসময় তিনি আমন্ত্রিত অতিথিদের মাঝে রিল্যাপ্স প্রতিরোধ নিয়ে বিস্তারিত ধারনা দেন ।
সভায় আরও উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সিনিয়র সাইক্লোজিস্ট রাখি গাঙ্গুলী, কেন্দ্র ব্যবস্থাপক মোসাঃ মানুয়ারা, সহকারী কেন্দ্র ব্যবস্থাপক রোজিনা খাতুন, কাউন্সেলর মাহমুদা আলম, কেস ম্যানেজার শরিফা খাতুনসহ কেন্দ্রের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং মাদকনির্ভরশীল ব্যক্তিদের সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে ঢাকা আহ্ছানিয়া মিশন গুরুত্বপূর্ন অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় শ্যামলিতে অবস্থিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ২০১৪ সাল থেকে মাদক নির্ভরশীল নারীদের সুস্থ্যতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য সেবা দিয়ে আসছে।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করায় ঈদের দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন সারাদেশে ...
স্টাফ রিপোর্টার:ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। সরকারের সিদ্ধান্তে মহিষটিকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় রাখা হচ্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ‘পবিত্র ঈদুল আজহা’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “ঈদ মোবারক।পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনকে জানাই আন্তরিক ...
সব মন্তব্য
No Comments