মোংলা থেকে মোঃ নূর আলমঃ "সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো" শীর্ষক সর্বদলীয় সমাবেশ ১৮ অক্টোবর সোমবার সকালে পিস এ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক (পিএডিএন) বাগেরহাট ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) মোড়েলগঞ্জের আয়োজনে দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের সহযোগিতায় মোড়েলগঞ্জ লাইসিয়াম একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ১১টায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সমাবেশে সভাপতিত্ব করেন মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিএডিএন বাগেরহাটের উপদেষ্টা এম এমদাদুল হক। সমাবেশে প্রধান বক্তা ছিলেন পিস এ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক (পিএডিএন) বাগেরহাটের যুগ্ম সমন্বয়কারী সাংবাদিক মোঃ নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য রাখেন পিএফজি মোড়েলগঞ্জের সমন্বয়কারী প্রভাষক মোঃ জাকির হোসেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, বিএনপি নেত্রী মুক্তা খানম মাহমুদা, পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী পারভীন আক্তার, এনজিও ফাউন্ডেশনের মোঃ সাখাওয়াত হোসেন রুমি, জাতীয় পার্টির মাসুদ রেজা, ফাতেমা আক্তার প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক শান্তি-সম্প্রীতি ও সহাবস্থানের দেশ। ষড়যন্ত্রমূলক ভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে মন্দির ও পূজা মন্ডপ ভাংচুর হচ্ছে। সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় শাণিত হয়ে সাম্প্রদায়িকতা-উগ্রবাদিতা ও সহিংসতা রুখে দেয়ার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments