বরিশাল অফিস: বরিশালের উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার মহিউদ্দিন কমপ্লেক্সের হলরুমে কর্মরত সাংবাদিকদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের বার্তার উজিরপুর প্রতিনিধি মুহাম্মদ মহাসিন মিঞা লিটন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. এমদাদুল কাসেম সেন্টু।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আহমেদুল কবির বিপ্লব, মো. নুরুল ইসলাম, নাসির বালি অপু ও মাহাবুবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি বিএম রবিউল ইসলাম ও দৈনিক বরিশালের কথার প্রতিনিধি মো. সোহাগ হাওলাদার।
এদিন আহ্বায়ক সৈয়দ জাহিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার করা প্রয়োজন। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রেস ক্লাবকে কার্যকর ভূমিকা রাখতে হবে এবং উজিরপুরের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দিতে হবে।
নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ মহাসিন মিঞা লিটন বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা এবং প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের প্রধান লক্ষ্য।
সাধারণ সম্পাদক মো. এমদাদুল কাসেম সেন্টু বলেন, সব সাংবাদিককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনা করতে চাই। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে গণমাধ্যমে তুলে ধরা হবে।
যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম বলেন, পেশাগত মান উন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করতে চাই।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments