স্টাফ রিপোটার: বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
বৃহস্পতিবার মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ও দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৩০, ৩১ মে ও ১ জুন ঢাকা মহানগর দক্ষিণের ২৪ থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে দোয়া মাহফিল, দরিদ্র, শ্রমজীবী ও মেহনতি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, বস্ত্র, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ। এ ছাড়া নগরীর বিভিন্নস্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে শহিদ জিয়ার জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে দক্ষিণ বিএনপি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্যসচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বুধবার এক যৌথ সভায় এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আনতে শাহাদাতবার্ষিকীর আগেই দক্ষিণের তুলনামূলক নিষ্ক্রিয় এবং দুর্বল ওয়ার্ড কমিটি ও নেতৃত্ব চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে জোনভিত্তিক কর্মিসভার সময়সূচিও চূড়ান্ত করা হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments