ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা -১ আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সাড়ে ১০টায় ধানমন্ডির ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা শেষে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দাউদকান্দি-তিতাসের মানুষকে নৌকা দিয়েছেন। দাউদকান্দি-তিতাসের মানুষ নৌকায় ভোট দেয়ার জন্য উম্মুখ হয়ে আছে। নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে জয় লাভ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে কুমিল্লার-১ আসনটি উপহার দিবো।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, সহ-সভাপতি মো: বশিরুল আলম মিয়াজী,
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিঃ আবুল কালাম হাজারী, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, দাউদকান্দি পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক খন্দকার শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সারোয়ার বাবু, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন পলাশ, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল, তিতাস শ্রমিক লীগ সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments