স্টাফ রিপোর্টার: ৫৮তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ময়দান প্রস্তুত করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। তাবলিগ জামাতের মুসল্লিরা দিনরাত কাজ করছেন ময়দানে। ইতোমধ্যে ময়দান ছেয়ে গেছে ছামিয়ানায়। দূর-দূরন্ত থেকে বিশ্ব ইজতেমায় আসতে শুরু করেছেন মুসল্লিরা।
আজ সোমবার ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম কোণে প্রস্তুত করা হচ্ছে বয়ানমঞ্চ। ইজতেমা ময়দান ও আশপাশের রাস্তা মেরামত, পয়ঃনিষ্কাশনের কাজে অংশ নিচ্ছেন রাজধানীর আশপাশসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা।
তাবলীগ জামাত বাংলাদেশ শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, যারা ওলামায়ে কেরামদেরকে মহব্বত করেন, দ্বীনকে মহব্বত করেন, হকের পথে চলার চেষ্টা করেন, আলেমদের সাথে আছেন এবং তাদের তত্ত্বাবধানে তাবলীগের মেহনত করছেন তারা ধুলা বালির মধ্যেও ইজতেমা ময়দানে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন এবং আখেরি মোনাজাত পর্যন্ত এ কাজ চালিয়ে যাবেন।
তিনি আরও বলেন, ইজতেমায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিদেশি মেহমানরা ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন।
এদিকে ইজতেমা ময়দানের পশ্চিম পাশে মুসল্লিদের নদী পারাপারের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানেনির্মাণ করা হচ্ছে অস্থায়ী ভাসমান সেতু। ইজতেমা ময়দানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পর্যবেক্ষণে রাখতে ইজতেমা ময়দানের প্রতিটি সীমানায় তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার।
গতকাল রবিবার গাজীপুর সিটি কপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টঙ্গী স্টেশন রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম দিনে রাস্তার উপর সকল প্রকার অবৈধ অস্থায়ী দোকানপাট উচ্ছেদ এবং জরিমানা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইজতেমা ময়দানে প্রবেশের প্রতিটা ফটকে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। ইজতেমা ময়দান ও এর আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে টঙ্গীতে ছিনতাইয়ের প্রকোপ বেড়ে যাওয়ায় এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি রাখা হবে সাদা পোশাকের পুলিশি টহল।
সরকার ঘোষিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এ ...
স্টাফ রিপোর্টার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থী ...
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার ১৬ জুলাই ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘো ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ...
সব মন্তব্য
No Comments