চট্টগ্রাম অফিস: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি নিকন চাকমা ও সাধারণ সম্পাদক তনুময় চাকমা আজ শুক্রবার ৬ জানুয়ারি এক যুক্ত বিবৃতিতে সাজেকে “ফুল বারেঙ বোইও বা’ নামে স্থানীয় একটি পাঠাগারের উদ্যোগে ২০২২ সালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বাধাদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ ৬ জানুয়ারি ২০২৩ ফুল বারেঙ বোইও বা’ ২০২২ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলে গতকাল (৫ জানুয়ারি) আয়োজকদের বাঘাইহাট সেনা জোনে ডেকে জোনের টু-আইসি মেজর তৌহিদ তা অনুষ্ঠান বাতিল করার নির্দেশ প্রদান করেন এবং ফুল বারেঙ বোইও বা’র প্রতিনিধিদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি অনুষ্ঠান বাতিলের খবরটি মিডিয়ায় প্রচার না করারও নির্দেশ দেন। ফলে আয়োজকরা সংবর্ধনা অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের সভা-সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু সাজেকের মত অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের মনোবল বাড়ানের লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ফুল বারেঙ বোইও বা’ পাঠাগারের আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনীর বাধাদান গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ওপর চরম আঘাত। এতেই প্রমান হয় যে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী এক ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছে।
নেতৃদ্বয় অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে অন্যায় সেনা হস্তক্ষেপ বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments