পিরোজপুর অফিস :পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় উপজেলা মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আরও ১০ জেলায় মোট ১১টি উন্নয়ন প্রকল্পের সঙ্গে একযোগে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহাবুব-উল আলম। স্থানীয় পর্যায়ে প্রধান অতিথির পক্ষে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। অবস্থানগত ভূমি অধিগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ১৮ নভেম্বর ২০২৫ তারিখে প্রকল্পের জন্য NOA (Notice of Award) প্রদান করা হয়েছে। দ্রুতই নির্মাণকাজের টেন্ডার আহ্বান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের উপসহকারী প্রকৌশলী মোঃ ফজলুল আজীম চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা কৌশিক মন্ডল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকবৃন্দ। স্থানীয় ক্রীড়া নেতারা বলেন, মিনি স্টেডিয়াম নির্মাণ হলে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম গতি পাবে এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments