স্টাফ রিপোর্টার: রাজধানীর সদরঘাট এলাকায় দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৮ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনায় জড়িত দুই লঞ্চের রুট পারমিট সাময়িকভাবে বাতিল করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘আসা যাওয়া-৫’ নামের একটি লঞ্চে ট্রলার ব্যবহার করে যাত্রী ওঠানো হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে ‘জাকির সম্রাট-৩’ নামের আরেকটি লঞ্চ এসে হঠাৎ ধাক্কা দেয়। এতে তীব্র আঘাতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার সময় কয়েকজন নদীতে পড়ে যান, যাদের মধ্যে তিনজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে আহত এক নারী যাত্রীকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। তার অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং নিখোঁজদের খুঁজে পেতে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট উদ্ধারকারী দল। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক ...
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
সব মন্তব্য
No Comments