রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে মৎসজীবীদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, জাটকা ইলিশ রক্ষায় ৩০ জুন পর্যন্ত সব ধরনের মাছ শিকারের ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকায় জেলেদের পুনর্বাসনের আওতায় তাদের মাঝে দু’কিস্তিতে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল বিতরণ করা হয়। উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনোরঞ্জন রায় মন্টুর বিরুদ্ধে কার্ড প্রতি মৎসজীবীদের মাঝে ৮০ কেজির স্থলে ৩৭/৩৮ কেজি করে বিতরণ ও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যপারে ওই ওয়ার্ডের বাসিন্দা মৎসজীবী গৌতম রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে ইউপি সদস্য মনোরঞ্জন রায় মন্টুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ গত ৪ এপ্রিল সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদে তিনি চাল আনতে গেলে ইউপি সদস্য মনোরঞ্জন রায় মন্টু তার কাছ থেকে খরচ বাবদ ১৫০ টাকা নিয়ে মাষ্টাররোলে স্বাক্ষর নিয়ে ৮০ কেজির স্থলে মাত্র ৩৮ কেজি চাল ধরিয়ে দেন। একইভাবে অন্য জেলেদের কাছ থেকেও খরচের কথা বলে দেড়শত থেকে দুইশত টাকা করে নিয়ে ৩৭/৩৮ কেজি চাল দেওয়ার অভিযোগ রয়েছে। উল্লেখ্য সৈয়দকাঠি ইউনিয়নে মোট ৫৪৪ জন কার্ডধারী উপকারভোগী জেলে রয়েছেন যার মধ্যে ৩১৭ জন ২ নম্বর ওয়ার্ডে।
এ ব্যপারে সৈয়দকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অভিযুক্ত ইউপি সদস্য মনোরঞ্জন রায় মন্টুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন,তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments