মোংলায় সুজন’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা
মোংলা থেকে মোঃ নূর আলমঃ রাস্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই। সুজন প্রস্তাবিত সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক রাস্ট্র বিনির্মানের দিকে এগিয়ে যেতে পারে বাংলাদেশ। নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করতে একটি দলনিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার চাই। নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। প্রতিটি নির্বাচন স্থগিত,বাতিল এবং পুননির্বাচনের ক্ষমতা নির্বাচন কমিশনকে প্রদান করতে হবে। ১২ নভেম্বর বুধবার সকালে মোংলার কানাইনগর মোড়ে সুশাসনের জন্য নাগরিক সুজন’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা একথা বলেন। রাস্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সুজন মোংলা উপজেলা কমিটি এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
বুধবার সকাল ৯টায় মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব এবং প্রধান অতিথির বক্তৃতা করেন সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলা উপজেলা কমিটির সভাপতি মোঃ নূর আলম শেখ। এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নাগরিক নেতা আব্দুর রশিদ হাওলাদার, কাজী নজরুল ইসলাম, অসীমা সরকার, নজরুল শিকদার, মেহেদী হাসান,বৃষ্টি সরকার, মিতালী মন্ডল প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় মোঃ নূর আলম শেখ বলেন মৌলিক অধিকারের পরিধি বাড়িয়ে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট সেবা ও ভোটাধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করতে হবে। কর্তৃত্ববাদী শাসনের অবসানসহ একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মানে রাজনৈতিক দলের সংস্কৃতিতে আমুল পরিবর্তন আনতে হবে। গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনসহ দলে সন্ত্রাসী ও চাঁদাবাজিদের কোন পদপদবি দেয়া যাবেনা। সমাবেশে মোঃ নূর আলম শেখ আরো বলেন রাস্ট্র কর্তৃক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ নির্বিশেষে সকল নাগরিককে সমভাবে দেখার নীতি গ্রহণ করতে হবে রাস্ট্রকে। পাশাপাশি রাস্ট্রে ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা নিরসনসহ ভিন্ন মতাবলম্বী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের সহায়ক পরিবেশ সৃষ্টির কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। উল্ল্যেখ্য সুজন-সুশাসনের জন্য নাগরিক যাত্রা শুরু করে ২০০২ সালের ১২ নভেম্বর ’সিটিজেন ফর ফেয়ার ইলেকশন’ নাম দিয়ে। ২০০৩ সালে সংগঠনটি সুশাসনের জন্য নাগরিক, সংক্ষেপে সুজন নাম ধারণ করে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments