স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ বিপুল অর্থের বিনিময়ে দেশকে পরিকল্পিত ভাবে অশান্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি সীমান্তের ওপার থেকে নানা ভাবে উস্কানী দেয়া হচ্ছে। চক্রান্ত-ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। স্বার্থক ভাবে দেশের পরিস্থিতির উত্তরনে জাতীয় নির্বাচনের বিকল্প নেই।
সোমবার রাজধানীর একটি হোটেলে জাতীয় যুব সংহতির উদ্যোগে অনুষ্টিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় মোস্তফা জামাল হায়দার আরো বলেন, আজ দেশে যে ভাবে ধর্ষণ, চাঁদাবাজি-ডাকাতি সহ নানা ধরণের অপকর্ম হচ্ছে তার মধ্যে ২০শতাংশ স্বাভাবিক আর ৮০ শতাংশ হচ্ছে নীল নকশা ও কারসাজির অংশ হিসেবে। তাই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। অবিলম্বে সংক্ষিপ্ত তম সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। এর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, জুলাই-আগষ্টের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দেশের ছাত্র তরুনরা ঐক্যবদ্ধ ভাবে লড়্ইা করেছেন। কিন্তু এখনো সেই লড়াই শেষ হয়ে যায়নি। পরিপূর্ণ বিজয়ের জন্য আগামী দিনে ছাত্র ও তরুনদের এক সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করতে হবে। যদি কোনো কারণে ছাত্র তরুন ও জনতার ঐক্যে ফাঁটল ধরে তাহলে ফ্যাসিবাদ আবারো মাথাচাড়া দিয়ে উঠবে। ৫ আগষ্টের বিজয় নস্যাৎ হয়ে যেতে পারে।
জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি মো: রইচ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন সরকারের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি(জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, ভাষানী অনুসারী পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, জাতাীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন, হোসনে আরা আহসান, ব্যারিস্টার মোস্তফা যোবায়ের হায়দার, যুগ্ন মহাসচিব কাজী মোহাম্মদ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, এবি যুব পার্টির সদস্য সচিব আদিউজ্জামান খোকন, খেলাফত যুব মজলিশের সদস্য সচিব মো: জাহিদুজ্জামান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসন, ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মুফতি আবু বকর সিদ্দিক, জাতীয় যুব পরিষদের সভাপতি সামসুল আলম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ।
এছাড়া ইফতারে উপস্থিত ছিলেন, যুব সংহতির কেন্দ্রীয় নেতা একে এম হক, মো: রুবেল খান, এডভোকেট তৈয়বুর সৈকত, আলী আকবর মজুমদার।
ডেস্ক রিপোর্ট: আজ ২ জুলাই বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই বাংলাদেশের সকল ভাষা, ধর্ম, সংস্কৃতি, নৃগোষ্ঠী ও জনগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একটি অন্তর্ভুক্তিম ...
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
সব মন্তব্য
No Comments