ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ৩১ জুলাই সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে করোনা সংক্রমণ ও মৃত্যুর উর্ধ্বগতি সত্ত্বেও কঠোর লকডাউনে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তকে চরম অবিবেচনাপ্রসুত ও অমানবিক আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, গণপরিবহন বন্ধ, সকল শ্রমিকদের ভ্যাসকিন দেয়া হয়নি এমতাবস্থায় শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত না করে মালিকের মুনাফার স্বার্থ রক্ষায় কারখানা খোলার সিদ্ধান্ত শ্রমিকদের জীবনকে মারাত্মক ঝুঁকি ও ভোগান্তিতে ফেলবে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়বে।
বিবৃতিতে খালেকুজ্জামান করোনার সংক্রমণ ও মৃত্যুর উর্ধ্বগতির সময় কারখানা খোলার সিদ্ধান্ত বাতিল এবং কারখানা খোলার আগে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সকল শ্রমিককে ভ্যাকসিন দেয়া, যাতায়াতের ব্যবস্থার করার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments