আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শেরপুর জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান আবারো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ডি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল।
জেলা রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থী হুমায়ুন কবীর রুমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এডভোকেট চন্দন কুমার পাল আনারস প্রতীকে পেয়েছেন ১৮৭ ভোট। অপর প্রার্থী মোঃ জাকারিয়া বিষু চশমা প্রতীকে পেয়েছেন ৫ ভোট। জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষনা করেন। এ সময় বিজয়ী প্রার্থী ও তাঁর হাজারো সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে হুমায়ুন কবির রুমান পর পর দ্বিতীয়বার শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। বিগত নির্বাচনেও তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে আ'লীগের মনোনীত প্রার্থী এড. চন্দন কুমার পালকে পরাজিত করে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ুন কবির রুমান সাবেক পৌর মেয়র এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবেও ইতিপূর্বে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
সোমবার জেলার ৫টি কেন্দ্রে কড়া নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যদিয়ে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বারোটার মধ্যেই প্রায় প্রতিটি কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হয়ে যায়। তবে ইভিএমে ভোট হওয়ায় বেলা ২ টার পর অতি অল্প সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। এদিন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, শেরপুর জেলা পরিষদ নির্বাচনে ৫টি উপজেলার ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার মোট ৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৭৪৩ জন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments