স্টাফ রিপােটার: ঈদের ১৫ দিনে প্রতিদিন সড়কে ঝরেছে ১৯ প্রাণ। আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা আরো জানান, এবার ঈদযাত্রা অনেকটাই মরণযাত্রা হয়ে এসেছিলো আমাদের জীবনে। শুধু সড়কেই নিয়ম না মেনে অতিদ্রুত বাহন চালানো, পুলিশ-প্রশাসনের ঢিলেঢালা তদারকি আর যাত্রীদের অসচেতনতার কারণে ৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ১ হাজার ৪৮৮ টি ছোট-বড় দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৮২৭ এবং নিহত হয়েছেন ২৯৪ জন। অধিকাংশ ক্ষেত্রেই ট্রাক-বাস-পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে এসব দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। বিশেষ করে এবার ১৫ দিনে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে বাস-এ। ফিটনেসবিহীন ও অদক্ষ চালকের নিয়ম না মেনে ড্রাইভিং-এ সারাদেশে ৫৩২ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৮৫ এবং নিহত হয়েছেন ১২৫ জন। ট্রাক দুর্ঘটনা ঘটেছে ২৮৮ টি, আহত ৩৪৯ এবং নিহত হয়েছেন ৫৭ জন। নিষেধাজ্ঞা স্বত্বেও হাইওয়েতে থ্রী হুইলারসহ অন্যান্য বাহন চলার পাশাপাশি দ্রুতগতিতে পিকআপ চলায় ৪১৭ টি দুর্ঘটনায় আহত ৫০৩ এবং নিহত হয়েছেন ৮৪ জন। সেভ দ্য রোড-এর বিশেষ দাবি বাইক লেন না বাস্তবায়ন না হওয়া এবং সংশ্লিষ্টদের উদাসিনতার কারণে ২৫১ টি বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন ২৯০ এবং নিহত হয়েছেন ২৮ জন। সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী ও ভাইস চেয়ারম্যান বিকাশ রায়-এর তত্বাবধানে দৈনিক পত্রিকা, টেলিভিশন ও নিউজ পোর্টাল এবং স্থানিয় প্রত্যক্ষদর্শী-সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিগণের দেয়া তথ্যানুসারে এই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়- এবার সড়কে হাইওয়ে পুলিশের ড্রোন এবং স্পিডগানের ব্যবস্থা থাকলেও তা অপ্রতুৃল হওয়ায় দুর্ঘটনারোধে তেমন কোন ভূমিকাই রাখতে পারেনি। বরং বিভিন্ন সেতু-সড়ক ও মহাসড়কে বিলম্বিত টোল প্লাজা ও চেক পোস্টগুলো বাড়তি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছিলো। সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরো জানানো হয়- সরেজমিনে গিয়ে দেখা গেছে- চরম সতর্কতার কথা বললেও এবার বিভিন্ন স্থানে পরিবহন ভাড়া ২-৩ গুন বেশি আদায় করার কারণে যাত্রীরা চরম ভোগান্তির কবলে পরলেও বিআরটিএ বা সংশ্লিষ্ট দপ্তরগুলোর মনিটরিং ব্যবস্থা কাজে আসেনি।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments