সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে পুলিশের বাধায় কার্যালয়ের ভেতরেই বিএনপির গণঅনশন কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২০ নভেম্বর(শনিবার) সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন জেলা বিএনপি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে রেলওয়ে জংশন স্টেশনের পার্কিংয়ে গণঅনশনের কর্মসূচির জায়গায় নির্ধারণ করা হয়। শুক্রবার রাত থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীসহ পুলিশ প্রশাসন সেখানে অবস্থান নেয়। শনিবার সকাল ৯টায় দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হলে পুলিশি বাধার সম্মুখীন হন। পরে শহরের শফি মিয়ার বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিলে সরকারদলীয় নেতাকর্মী ও পুলিশ সেখানেও যৌথভাবে বাধা দেয়।
জানা যায়,দলীয় কার্যালয়ের ভেতরে নেতাকর্মীরা অবস্থা নিয়ে বিকেল ৪টা পর্যন্ত গণঅনশন কর্মসূচী পালন করে জেলা বিএনপি নেতা-কর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহিদুল হক খান দুলাল, অ্যাডভোকেট ফজলুল হক, আহসানুজ্জামান রুমেল, শফিকুল ইসলাম খান সজিব, মো. রফিকুল ইসলাম, শেখ আব্দুস সোবাহান, শেলীনা বেগমসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গণঅনশনে বাধার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন,কেউ রাস্তা-ঘাট অবরোধ করে অনশন করতে চাইলে তো তা করতে দিতে পারি না।
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
সব মন্তব্য
No Comments